ইসলাম ও আধুনিকতা
আধুনিক শিক্ষিত লোকদের অধিকাংশই একটা কঠিন ধর্মীয সংকটে আবর্তিত হচ্ছেন। তাদের বক্তব্য হলো: “ধর্ম কি মানব জীবনের জন্যে সত্যি অপরিহার্য?অতীতে হয়ত তা-ই ছিল। কিন্তু বর্তমানে যখন বিজ্ঞান মানব জীবনের সমগ্র ধারাকে পরিবর্তিত করে দিয়েছে এবং বাস্তব জীবনের বৈজ্ঞানিক সত্য ছাড়া অন্য কিছুর আদৌ কোন স্থান নেই তখন উক্ত দাবী সংগত হতে পারে কি? ধর্ম কি মানুষের জন্যে স্বাভাবিকভাবেই প্রয়োজন? –না এটা তাদের ব্যক্তিগত রুচি বা ইচ্ছা-অনিচ্ছার ব্যাপারে যে, কেউ এটা গ্রহণ করছে, আবার কেউ এটাকে প্রত্যাখ্যান করছে?
এতে করে কি প্রমাণিত হয় না যে, ধর্মকে মানা অথবা না মানার কারণে মানুষের কার্যকলাপে তেমন কোন পার্থক্য পরিলক্ষিত হয় না? আর আমরা মানুষের যে আচরণ ও কর্মতৎপরতাকে ‘কুফর (আল্লাহদ্রোহিতা)’ বা ‘ঈমান’ নামে অভিহিত করি বাস্তবতার নিরিখে তাতে কোন তফাৎ নেই?
তারা যখন ইসলাম সম্বন্ধে কথা বলেন তখন তাদের এই মানসিক দ্বন্দ্ব ও সংশয়ের স্পষ্ট আভাস পাওয়া যায়।
যখন তাদেরকে বলা হয়: ইসলাম শুধু কিছু প্রত্যয় ও আকীদার নাম নয়। শুধু আধ্যাত্মিক পবিত্রতা অথবা মানুষের কল্যাণমূলক শিষ্টাচার বা নিয়ম-শৃংখলার মধ্যেও সীমাবদ্ধ নয়, বরং এটা হচ্ছে এমন একটি সর্বাত্মক ও সুসম্বিত পূর্ণাংগ জীবনব্যবস্থা যার অন্তর্ভুক্ত রয়েছে একটি সুবিচার ভিত্তিক অর্থনৈতিক জীবনাদর্শ, ভারসাম্যপূর্ণ সমাজব্যবস্থা, দেওয়ানী-ফৌজদারী ও আন্তর্জাতিক আইন-কানুন, একটি বিশেষ জীবনদর্শন এবং দৈহিক প্রশিক্ষণ ও প্রতিপালনের সুষ্ঠু বিধান। আর এর সবকিছুই উহার মৌল বিশ্বাস এবং নৈতিক ও আধ্যাত্মিক ভাবধারা থেকেই উৎসারিত তখন এরা খুব বিব্রত ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। কেননা তাদের একমাত্র বক্তব্যই হলো: ইসলাম বহু পূর্বেই উহার শৌর্য ও কল্যাণকার ভূমিকা থেকে চিরতরে বঞ্চিত হয়ে সম্পূর্ণরূপে অস্তিত্বহীন হয়ে পড়েছে।
বই : ইসলাম ও আধুনিকতা
লেখক : মরিয়ম জামিলা
বই লিংক : read here

0 মন্তব্যসমূহ